News71.com
 Bangladesh
 27 Sep 20, 11:24 AM
 250           
 0
 27 Sep 20, 11:24 AM

পার্বতীপুরে দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু॥

পার্বতীপুরে দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পার্বতীপুরে নিজ শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান- রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবা ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। এতে করে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন