News71.com
 Bangladesh
 27 Sep 20, 11:14 AM
 289           
 0
 27 Sep 20, 11:14 AM

আশুগঞ্জে ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার॥

আশুগঞ্জে ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) নামে এক যুবকের হাত পা বাধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করাহয়। রাজেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আশুগঞ্জ শাখার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তারবাড়ী সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর গ্রামে। সে ওই গ্রামের হীরুদ বিশ্বাসের ছেলে। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলচত্তরের পাশে নজরুল ডাক্তারের ভবনের দ্বিতীয়তলা থেকে নিহতের লাশ উদ্ধার করাহয়। বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য দরজার ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেংগে ভেতরে ডুকে রাজেশের হাত পা বাধা রক্তাক্ত লাশ দেখতে পায়। এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙা ও জানালার গ্রীল কাটা পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন