News71.com
 Bangladesh
 26 Sep 20, 10:08 PM
 254           
 0
 26 Sep 20, 10:08 PM

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্যের বিরুদ্ধে মামলা॥

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্যের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) আহত রাব্বির চাচা কবির সরদার বাদি হয়ে কিশোর গ্যাংয়ের ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮ জনসহ মোট ২০ সন্ত্রাসীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে মাদক বিক্রিতে বাঁধা দেয়ার জের ধরে প্রথমে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসায়ীরা দুই জনকে কুপিয়ে জখমসহ পাঁচ জনকে আহত করে। পরে রাব্বি, বুলু ও হৃদয়সহ আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের মধ্যে বুলু ও হৃদয় নামে গুরুতর আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন সময় নিউজকে জানান, মাদক বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন