News71.com
 Bangladesh
 26 Sep 20, 09:49 PM
 177           
 0
 26 Sep 20, 09:49 PM

নারীদের এগিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার॥ স্পিকার

নারীদের এগিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার॥ স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জস্থ কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষিত যুবকদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি সংযুক্ত হন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্পিকার বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর পদক্ষেপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন