News71.com
 Bangladesh
 26 Sep 20, 06:29 PM
 206           
 0
 26 Sep 20, 06:29 PM

নেয়াখালিতে সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’॥

নেয়াখালিতে সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হীরাপুর গ্রামের বেপারী বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম ওই বাড়ীর প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। সে সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুইজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ দেখতে পায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভাইয়ের সাথে ঝগড়া, পড়ালেখায় ভালো না থাকায় মায়ের বকাবকি ও মানুষিক হতাশা থেকে ওই ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সুইসাইড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন