News71.com
 Bangladesh
 26 Sep 20, 01:02 PM
 201           
 0
 26 Sep 20, 01:02 PM

নেত্রকোনায় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া অসামি গ্রেপ্তার॥  

নেত্রকোনায় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া অসামি গ্রেপ্তার॥   

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া অটিবলী গ্রামের দফাদার রিয়াজ উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আশিককে আটক করা হয়েছে বলে সিআইডির এস আই এমদাদুল বাশার নিশ্চিত করেছেন। আশিক নান্দাইল থানার গোপীনাথপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে।এর আগে গত ২২ তারিখ দুপুরে আশিককে আটক করে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পুর্বধলার জারিয়া গেলে হ্যান্ডকাপ পরা অবস্থায়ই সে পালিয়ে যায়। এ ঘটনায় সিআইডির পুলিশ পূবর্ধলা থানায় একটি মামলা দায়ের করে। সিআইডির এমদাদুল বাশার আরো জানান, ২০১৮ সনে দুর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়েনের মোটরসাইকেল চালক শহিদুল নামের এক যুবককে হত্যা করে। যাত্রী সেজে আশিক মোটরসাইকেলটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটায়। এরপর থেকে সে পলাতক।


তিনি বলেন, পরবর্তীতে মামলাটি চলতি বছর সিআইডিতে হস্তান্তর করলে আমরা গত ২২ সেপ্টেম্বর তাকে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করি। তার দেয়া স্বীকারোক্তিমূল জবানবন্দীতে মোটরসাইকেলটি উদ্ধারে তাকে নিয়ে রাত তিনটার দিকে পূর্বধলার জারিয়া এলাকায় নিয়ে গেলে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর শুক্রবার পূর্বধলা থানার পুলিশের সহায়তায় চিরুনি অভিযান চালিয়ে তাকে আটক করেছি। সে একজন কুখ্যাত ছিনতাইকারী এবং খুনসহ বিভিন্ন মামলার অসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন