News71.com
 Bangladesh
 26 Sep 20, 10:59 AM
 187           
 0
 26 Sep 20, 10:59 AM

আওয়ামী লীগ ছেড়ে বেঁচে গেছি॥ মাহমুদুর মান্না

আওয়ামী লীগ ছেড়ে বেঁচে গেছি॥ মাহমুদুর মান্না

নিউজ ডেস্কঃ নাগরিক ঐক্যর আহবায়কও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ছেড়ে এসে বেঁচে গেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মী পরিচয় দেয়া অপমানজনক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে নাগরিক ঐক্য আয়োজিত জনতার সাথে মাহমুদুর রহমান মান্না শীর্ষক এক আলোচনায় এমন মন্তব্য করেন মান্না। এসময় তিনি আরো বলেন,আওয়ামী লীগ ছেড়ে এসে হাজার কোটি টাকার মালিক হয়নি সত্য তবে হাজার মানুষের ভালোবাসা পেয়েছি। মান্না অভিযোগ করেন, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ একটি মামলাবাজ সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে। গত ১১ বছরে দেশে কোনো স্বাধীন ভোট ব্যবস্থা নেই। নির্বাচনের আগের দিন ভোট সম্পন্ন হয়ে যায়। বিরোধীমতের ওপর তারা জুলুম নিপীড়ন চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন