News71.com
 Bangladesh
 24 Sep 20, 07:05 PM
 261           
 0
 24 Sep 20, 07:05 PM

এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার॥ ব্যারিষ্টার মওদুদ

এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার॥ ব্যারিষ্টার মওদুদ

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে দুর্যোগ চলছে-দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সর্বত্র, আর দুর্নীতির মহোৎসব চলছে দেশে। ফলে জনগণ কঠিন সময় পার করছেন। লাগামহীন দুর্নীতির কারণে এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। বৃহস্পতবার (২৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে নিজ বাড়িতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথসভা চলাকালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন তিনি। মওদুদ বলেন, দুর্নীতির মহাদুর্যোগে আছে আওয়ামী লীগ সরকার। মামলা-হামলা, অত্যাচার নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। এ সরকারের পতনও অবসম্ভাবী। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, যারা দলের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি করে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তাদের শোধরানোর সময় দেয়া হলো। এরপরও তারা যদি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। বিশৃঙ্খলাকারীরা এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন