News71.com
 Bangladesh
 24 Sep 20, 11:01 AM
 256           
 0
 24 Sep 20, 11:01 AM

পাসপোর্ট-ভিসা জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার॥

পাসপোর্ট-ভিসা জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট, ভিসা, পার্মানেন্ট রেসিডেন্স (PR) কার্ড, পার্সোনাল পিন কার্ড তৈরী কারী প্রতারনা চক্রের নাঈম আহমেদ (৪১) ও মো. মিরাজ আকন (৪৫) নামে ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) মীরহাজিরবাগ মধ্য পাড়া ইঞ্জিনিয়ার গলি থেকে প্রতারক চক্রের দুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসা, পার্মানেন্ট রেসিডেন্স (PR) কার্ড, পার্সোনাল পিন কার্ডসহ বিভিন্ন ডকুমেন্ট তৈরিতে বিদেশ হতে সংগ্রহকৃত অলিখিত পাসপোর্ট, ভিসা, ভিসা স্টীকার কার্ড, হলোগ্রাম, কালি, উন্নত প্রিন্টার উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নাঈম আহমেদ ও মো. মিরাজ আকনসহ অন্যান্য সহযোগী পলাতক আসামীরা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য।


দীর্ঘদিন যাবৎ তারা বিদেশ গমনিচ্ছুক লোকজনদের ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রলুব্দ করে টাকা পয়সা হাতিয়ে নিত। ইতালী, গ্রীসসহ বিভিন্ন দেশের বাংলাদেশস্থ দূতাবাস সিল ব্যবহার করত তারা। যাত্রীদের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড সরবরাহ করে পরবর্তীতে ওই সকল পাসপোর্ট রেফারেন্সে নতুন পাসপোর্ট বানিয়ে সেগুলোতে ভিসা স্টিকার লাগিয়ে অথবা জাল ভিসা কার্ড দিয়ে অবৈধ পথে বাংলাদেশ হতে ঘানা, ইন্দোনেশিয়া হয়ে ইউরোপ নিয়ে যাওয়ার চেষ্টা করত। এই প্রতারনায় অনেক নিরীহ লোকজন বিদেশের জেলে মানবেতর জীবন যাপন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন