
নিউজ ডেস্কঃ শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবককে ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের শিশু আদালতের বিচারক মো. আক্তারজ্জামান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রানা মিয়া (২১) নকলা উপজেলার পাঠাকাটা পূর্ব গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। জামিন নিয়ে পলাতক আসামি রানা মিয়ার অনুপস্থিতিতেই বিচারক এ রায় ঘোষণা করেন। এ রায়ের সত্যতা নিশ্চিত করে শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, রায়ে অভিযুক্ত রানা মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি পৃথক ধারায় ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন (৩০ বছরের সাজা) এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং অপহরণের অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।