News71.com
 Bangladesh
 24 Sep 20, 10:19 AM
 205           
 0
 24 Sep 20, 10:19 AM

কিশোরগঞ্জের ভৈরবে জুয়ার আসরে অভিযান॥ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে জুয়ার আসরে অভিযান॥ আটক ৩

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিকে তাদেরকে আটক করে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প এর সদস্যগণ। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের তাঁতারকান্দি রেললাইন সংলগ্ন এলাকাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও নগদ ৪০৩০ টাকা উদ্ধার করে জব্দ করে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃতরা হলো শহরের কমলপুর (নিউটাউন) এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শাহাদত (৩০), জাহাঙ্গীর আলম (২৬), লক্ষীপুর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও জগন্নাথপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল ওহাব মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (৪৫)।


র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প জানতে পারে যে, একটি জুয়ারী চক্র নিয়মিত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন তাঁতারকান্দি রেললাইন এর ধারে জুয়ার আসর বসায়। জুয়ার আসর বসার খবরের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে নগদ ৪০৩০ টাকা ও তাস উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মোট তিন জনকে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন