News71.com
 Bangladesh
 24 Sep 20, 09:37 AM
 232           
 0
 24 Sep 20, 09:37 AM

রাজধানীতে নকল অক্সিমিটার-এন ৯৫ মাস্ক বিক্রি॥ সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

রাজধানীতে নকল অক্সিমিটার-এন ৯৫ মাস্ক বিক্রি॥ সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীর তোপখানা রোড এলাকায় কয়েকটি দোকানে নকল পালস অক্সিমিটার, এন-৯৫ মাস্কসহ বিভিন্ন মেডিক্যাল ডিভাইস বিক্রির দায়ে বিভিন্ন দোকানকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে বিএমএ ভবনের পাশের গফুর টাওয়ারের দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ অনুমোদনহীন পালস অক্সিমিটার ও এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে। পলাশ কুমার বসু জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে অনুমোদনহীন, অবৈধ ও মানহীন মেডিক্যাল সামগ্রী পাওয়া যায়। এ অপরাধে মোট ১৪টি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৩ সদস্যরাসহ ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন