
নিউজ ডেস্কঃ আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী ধাপে ধাপে সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হবে। গ্রাম এলাকায় প্রতিটি ওয়ার্ডে ভিটামিন 'এ' বিতরণের জন্য ব্যবহার করা হবে অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রে। পাশাপাশি নির্ধারিত দিনে এই কেন্দ্রগুলোতে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। সিটি করপোরেশন ও পৌর এলাকায় প্রয়োজন অনুযায়ী এ ক্যাম্পেইন কার্যক্রম সম্পন্ন হবে। প্রতি বছরই ভ্রমণে থাকা শিশুরা যেন বাদ না পড়ে, সে জন্য প্রতি উপজেলায় একটি করে এবং সিটি করপোরেশন ও পৌর এলাকায় প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্রে (রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, লঞ্চঘাট ইত্যাদি) টিকা দানের ব্যবস্থা থাকত। তবে এবার আর থাকছে না এসব ভ্রাম্যমাণ কেন্দ্র। বুধবার (২৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর (এনএনএস) ডা. এসএম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, যেসব শিশু ভ্রমণে থাকবে, তাদের চার থেকে ১৭ অক্টোবরের মধ্যে আট দিন ক্যাম্পেইন চলাকালীন সময় নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্র থেকে নিজ দায়িত্বে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।