
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও র্যাব এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করেছে। বুধবার দুপুরে (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়। নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আমিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক জাকির হোসেন।সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা শহরের বড়বাজারে অভিযান পরিচালনা করা হয়।