News71.com
 Bangladesh
 23 Sep 20, 06:53 PM
 248           
 0
 23 Sep 20, 06:53 PM

টানা বর্ষণ ও জোয়ারে হাতিয়ার ২০ গ্রাম প্লাবিত॥

টানা বর্ষণ ও জোয়ারে হাতিয়ার ২০ গ্রাম প্লাবিত॥

নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩নং স্থানীয় সতর্ক সংকেত বিরাজ করায় উপকূলীয় জেলা নোয়াখালীতে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নদী ও সাগর উত্তাল থাকায় হাতিয়া সাথে ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালীসহ সকল রুটে নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে অস্বাভাবিক জোয়ারে ৪টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসব ইউনিয়নে বসবাস করা প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। গত তিন দিন ধরে অব্যাহত অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার সুখচর, নলচিরা, চর ঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের ২০টি গ্রাম ৫ ফুট উচ্চতায় পানিতে প্লাবিত হয়। এতে ভেসে গেছে এসব এলাকার নিন্মাঞ্চলে বসবাস করা মানুষের ঘরবাড়ি, গবাদিপশু, পুকুরের মাছ ও ফসলি জমি। গত শুক্রবার থেকে প্রতিদিন ও রাতে জোয়ারের পানিতে অধিকাংশ সময় তলিয়ে থাকছে এসব এলাকা। অনেকে দৈনন্দিন রান্নার কাজ ব্যহত হওয়ায় অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন