News71.com
 Bangladesh
 23 Sep 20, 06:53 PM
 233           
 0
 23 Sep 20, 06:53 PM

দক্ষতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করছে চট্টগ্রাম বন্দর॥

দক্ষতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করছে চট্টগ্রাম বন্দর॥

নিউজ ডেস্কঃ নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর বন্দরের সাথে টিকে থাকতে অবশেষে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ শুরু করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী এক বছরের মধ্যে হাজার কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে চারটি গ্যান্ট্রি ক্রেনও রয়েছে।দেশের অর্থনীতির সীমারেখা ক্রমশ বাড়তে থাকায় প্রতি বছরই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে। কিন্তু সে অনুযায়ী বন্দরের সক্ষমতা বাড়ছে না। ফলে দেখা দিচ্ছে নানা জটিলতা।বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, 'আধুনিক যন্ত্রপাতির সাথে যদি দক্ষতা বৃদ্ধি হয় তাহলে আমাদের বন্দরের আরো উন্নতি হবে।'চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, 'কিছু জিনিস আছে যেগুলো অনেক পুরোনো এখন ব্যবহারের যোগ্য না।'বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি বন্দরের মধ্যে ৯টির অবস্থানই এশিয়ায়। এই তালিকায় চট্টগ্রাম বন্দরের স্থান ৫৮তম হওয়ায় সামনের দিকে রয়েছে প্রতিবেশী দেশগুলোর বন্দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন