News71.com
 Bangladesh
 23 Sep 20, 06:51 PM
 207           
 0
 23 Sep 20, 06:51 PM

রাঙামাটিতে কাঙ্খিত সেই সেতু এখন দৃশ্যমান॥

রাঙামাটিতে কাঙ্খিত সেই সেতু এখন দৃশ্যমান॥

নিউজ ডেস্কঃ রাঙামাটির একটি উপজেলার নাম নানিয়ারচর। দুর্গম উপজেলা। তাই এই অঞ্চলের মানুষ ছিল নানা সুবিধা বঞ্চিত। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে উন্নয়নে অগ্রসর হতে পারেনি উপজেলাটি। তাই দীর্ঘ বছর ধরে নানিয়ারচরের বাসিন্দাদের দাবি ছিল, রাঙামাটি কাপ্তাই হ্রদের চেঙ্গি নদীর উপর একটি সংযোগ সেতুর। বর্তমান সরকারের কারণে রাঙামাটির সেই স্বপ্নের সেতু এখন দৃশ্যমান। এরই মধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি করা হয়েছে সম্পন্ন। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এ সেতু। শুধু নানিয়ারচর উপজেলার বাসিন্দারা নয়, এ সেতুর সুফল ভোগ করবে রাঙামাটি-নানিয়ারচর-লংগদু, খাগড়াছড়ি-সাজেক-বাঘাইছড়ির বাসিন্দরাও। এতে যেমন সচল হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঠিক তেমনি অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে কৃষকসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের।

রাঙামাটি নানিয়ারচর সেতুর প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির বলেন, নানিয়ারচর সেতুটি পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘতম সেতু। এ সেতুর মূল উদ্দেশ্য হচ্ছে রাঙামাটি-নানিয়ারচর-লংগদু, খাগড়াছড়ি-সাজেক-বাঘাইছড়ি উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করা। আর এ সেতুর কাজ তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে একটু সময় লেগেছে। আগামী ডিসেম্বরে সেতু উদ্বোধন করার কথা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী শেখ মো. আলমগীর কবির বলেন, এ সেতু দেখে মনে হচ্ছে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগে নদী পথে যাতায়াতের জন্য এখানে ব্যবসা করা খুব কঠিন ছিল। ঠিক মতো মালামাল আনা-নেওয়া করা যেত না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পাড়াপাড় হওয়া মুশকিল ছিল। শুধু তাই নয়, অসুস্থ রোগীদের জন্য সবচেয়ে কষ্টকর ছিল। নদী পাড় হতে না পেরে অনেকে ঘাটে প্রাণ হরিয়েছে। এখন সে ভোগান্তি কমে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন