News71.com
 Bangladesh
 23 Sep 20, 12:24 PM
 190           
 0
 23 Sep 20, 12:24 PM

গণফোরামে আবারও উত্তেজনা॥ ২৬সেপ্টেম্বর প্রেসক্লাবে বিশেষ বর্ধিত সভা

গণফোরামে আবারও উত্তেজনা॥ ২৬সেপ্টেম্বর প্রেসক্লাবে বিশেষ বর্ধিত সভা

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই দলটির মধ্যে বিবাদ চলছে। দলটির বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবে বর্ধিত সভা ডাকা হয়েছে। সুব্রত চৌধুরীর নেতৃত্বে কয়েকজন নেতা সোমবার (২১ সেপ্টেম্বর) এই বর্ধিত সভায় দাওয়াত দিতে ড. কামাল হোসেনের বাসায় যান। এর একদিন পরই ২২ সেপ্টেম্বর বিকেলে ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার নামে (একদিন আগের তারিখ ২১ সেপ্টেম্বর দিয়ে) একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে গণফোরামের নামে আহুত কথিত বর্ধিত সভার সঙ্গে গণফোরামের কোনো সংশ্লিষ্টতা নেই। ’ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ড. রেজা কিবরিয়া গণফোরামকে শেষ করে দিচ্ছেন। ১৮ মাস ধরে তিনি অফিসে আসেন না। কোনো কাজও করেন না। আমরা মিটিং ডাকতে বললে তাও ডাকেন না।

বর্ধিত সভা কে ডেকেছে জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, গত ১৮ মাস ধরে বললাম মিটিং দেন, এটা করেন ওটা করেন। তিনি (ড. রেজা কিবরিয়া) কিছুই করেন না, অফিসেও আসেন না। কমিটি ভেঙে দিল। তারপর কামাল সাহেবকে নিয়ে আহবায়ক কমিটি করলো। ইতোমধ্যেতো অনেক ঘটনা ঘটে গেছে। এ অবস্থায় ১৪ মার্চ একটা বর্ধিত সভা করলাম। কামাল সাহেবকে বললাম সংগঠনের মধ্যে এসব জটিলতার সৃষ্টি হচ্ছে। কিবরিয়াতো গঠনতন্ত্র মানে না। গঠনতন্ত্র ফেলে দেয়, বলে যে এরকম একশ’ গঠনতন্ত্র আমি নিজে করতে পারি। গুলশানের বাসায় ২/৩ জন করে ডেকে গ্রুপ করে। তিনি বলেন, আমরা কামাল সাহেবকে বললাম, আপনি একটা উদ্যোগ নেন, গণফোরামকে বাঁচান। ১৪ মার্চ মন্টু ভাই, অধ্যাপক আবু সাইয়িদসহ বিভিন্ন জেলার অনেকে মিলে তাকে এটা বলেছিলাম। এরও আগে কেন্দ্রীয় কমিটির ৭০ জন সদস্য তাকে মিটিং ডাকতে বলেছিলাম। মোস্তাককে ২ নম্বর সহকারী সেক্রেটারি বানিয়েছিল। আমরা বললাম, সে সিনিয়র, সে হবে এক নম্বর। মেজর আমিন নামে একজনকে এক নম্বরে নিয়ে আসছিল। পরে আমরা প্রতিবাদ করাতে মোস্তাককে এক নম্বরে রাখা হয়। পরে সেই মোস্তাক তার সঙ্গে (রেজা কিবরিয়া) হাত মিলিয়ে ফেললো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন