
নিউজ ডেস্কঃ তরুণ উদ্যোক্তাদের জন্য আবারও সুখবর। দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে আবারও আসছে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। শিগগিরই শুরু হচ্ছে চতুর্থ আসরের নিবন্ধন। এ তথ্য নিশ্চিত করেছে 'ইয়াং বাংলা' সূত্র। তরুণ প্রজন্মের হাত ধরে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) ২০১৪ সালের নভেম্বরে দেশের তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ প্রতিষ্ঠা করে। ২০১৫ সাল থেকে তাদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করে আসছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। ১৫ হাজারের বেশি সেচ্ছাসেবী এবং প্রায় সাড়ে তিনশ' সংগঠনকে সাথে নিয়ে চলা ইয়াং বাংলা'র সদস্য সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে গতবছরই। সংশ্লিষ্টরা বলছে, ২০১৫ ও ২০১৭, ২০১৮ সালের মতো এবারও দেশ ও সমাজ পরিবর্তনে অনবদ্য ভূমিকা রাখা সংগঠনকে সম্মাননা পুরস্কার দেবে দেশের তরুণদের প্রাণের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’। এ লক্ষ্যে সারাদেশ থেকে আবেদন সংগ্রহ করা হবে উদ্যোক্তাদের। আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ই অক্টোবর পর্যন্ত চলবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর জন্য অনলাইন নিবন্ধন। বরাবরের মত এবারো ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণেরা অনলাইনে অবেদন করতে পারবেন। শিগগিরই অনলাইন আবদনের পদ্ধতি ও বিস্তারিত জানানো হবে।