News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:24 PM
 271           
 0
 22 Sep 20, 10:24 PM

করোনার কূপ্রভাবে ক্রেতাদের স্বর্ণালঙ্কার বিক্রি বেড়েছে ২০ শতাংশ॥

করোনার কূপ্রভাবে ক্রেতাদের স্বর্ণালঙ্কার বিক্রি বেড়েছে ২০ শতাংশ॥

নিউজ ডেস্কঃ করোনামহামারিতে স্থবির অর্থনীতির উৎপাদনসহ বিভিন্ন খাত বিপর্যয়ের মুখে পড়লে দেশি-বিদেশি বিনিয়োগকারী সোনার পিছনে ছুটতে শুরু করেন, বিনিয়োগ করতে থাকেন। আর এতেই এই ধাতুটির দাম বাড়তে থাকে। দাম বৃদ্ধির ধারায় বর্তমানে দেশের বাজারে প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৭৬ হাজার ৪৫৭ টাকায়। ২১ ক্যারেটের দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ৫৬০ টাকা। এছাড়া এক ভরি সনাতন সোনার দাম পড়ছে ৫৪ হাজার ২৩৮ টাকা।


রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপক মিত্তাফুর রহমান জিল্লু জানান, মানুষের আয় কমে যাওয়া ও সোনার দাম বেড়ে যাওয়ায় এখন স্বর্ণের বিক্রি একদম নেই বললেই চলে। খুব প্রয়োজন হলে অল্প পরিমাণ স্বর্ণের অলঙ্কার কিনছেন গ্রাহকরা। যারা দোকানে আসছেন তাদের আবার বেশিরভাগই আসছেন আগে কেনা অলঙ্কার বিক্রি করতে। যে দোকান থেকে গ্রাহক অলঙ্কার কিনেছিলেন সেই দোকানে বিক্রি করতে এলে সোনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুসের প্রচলতি নির্দেশনা অনুযায়ী, বিক্রিমূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে তারা কিনে নিচ্ছেন। আর তা পরিবর্তন করে অন্য কোন অলঙ্কার কিনলে বিক্রি করতে আসা অলঙ্কারের দাম ১০ শতাংশ কম হিসাব করে তা পরিবর্তন করে দিচ্ছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন