News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:23 PM
 242           
 0
 22 Sep 20, 10:23 PM

নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ॥

নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের’ আওতায় নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের কাছে করোনার ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের’ আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ উপহার সামগ্রী দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশে তৈরি রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার এবং ফ্লোর ক্লিনার। এ সময় পররাষ্ট্রমন্ত্রী করোনার প্রতিরোধে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশসমূহে বাংলাদেশের উন্নত মানের ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানির বিষয়টি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন