News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:14 PM
 197           
 0
 22 Sep 20, 10:14 PM

ডেঙ্গু হলে করোনা নাও হতে পারে ॥ গবেষণা প্রতিবেদন

ডেঙ্গু হলে করোনা নাও হতে পারে ॥ গবেষণা প্রতিবেদন

নিউজ ডেস্কঃএই অনুমান সত্যি হলে ডেঙ্গুর নিরাপদ ভ্যাকসিন ব্যবহার করে কিছু মাত্রায় করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। গবেষণাকর্মটি এখনও কোথাও প্রকাশ করা হয়নি। শিগগিরই গবেষণা কর্মটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশের জন্য উপস্থাপন করা হবে। বিশ্বজুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাস প্রতিরোধের কার্যকর উপায় অনুসন্ধানের অংশ হিসেবে ব্রাজিলের প্রাদুর্ভাব বিশ্লেষণ করে দেখেন ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিশ্বের অন্যতম করোনা কবলিত দেশটিতে প্রায় প্রতিবছরই ডেঙ্গু ভাইরাসের প্রকোপ দেখা যায়। ফলে ২০১৯ ও ২০২০ সালে ব্রাজিলের যেসব অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে সেসব অঞ্চলে করোনাভাইরাস আক্রান্তের হার তুলনা করে দেখেন গবেষকেরা। এতে দেখা যায়, এই বছর কিংবা আগের বছর যেসব এলাকা ডেঙ্গুর তীব্র প্রকোপ প্রত্যক্ষ করেছে সেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের হার কম আর সেখানে আক্রান্তের সংখ্যাও বেড়েছে ধীর গতিতে।


গবেষণাটির ফলাফলে বলা হয়েছে, ‘এই আকর্ষণীয় অনুসন্ধানটি ডেঙ্গুর ফ্লাভিভাইরাস সেরোটাইপস (ডেঙ্গুর অ্যান্টিবডি) এবং সার্স-কোভ-২ (করোনাভাইরাসের অ্যান্টিবডি) এর মধ্যে প্রতিরোধগত আন্তঃমিথষ্ক্রিয়ার সম্ভাবনা চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছে।’ এতে বলা হয়, ‘যদি সঠিক প্রমাণিত হয় তাহলে এই অনুমানের অর্থ হবে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হয়ে উঠতে পারে ডেঙ্গু সংক্রমণ কিংবা ডেঙ্গুর ভ্যাকসিন করোনার বিরুদ্ধেও কিছু মাত্রায় কার্যকর হয়ে উঠতে পারে।’ গবেষণা দলের নেতা ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিগুয়েল নিকোলেলিস বলেন, নতুন এই গবেষণাটি বিশেষ কৌতুহল তৈরি করেছে কারণ আগের গবেষণায় দেখা গেছে যেসব মানুষের রক্তে ডেঙ্গুর অ্যান্টিবডি রয়েছে তাদের কোভিড-১৯ এর অ্যান্টিবডি পরীক্ষায় ভুয়া পজিটিভ ফলাফল এসেছে। এমনকি এসব ব্যক্তি কখনো করোনাভাইরাসে আক্রান্ত না হলেও ভাইরাসটির অ্যান্টিবডি পরীক্ষায় তাদের দেহে সেটি (ভুলভাবে) শনাক্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন