News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:07 PM
 217           
 0
 22 Sep 20, 10:07 PM

কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া॥ আটক ১৯

কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া॥ আটক ১৯

নিউজ ডেস্কঃ আইপিএলকে ঘিরে জুয়া বন্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। সেই সঙ্গে জুয়া খেলায় ব্যবহৃত টিভি, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে উলিপুর থানা এলাকার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে আইপিএলের ম্যাচ চলাকালীন জুয়া খেলা অবস্থায় আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আবু মুসা (৩২), নুর ইসলাম (২২), বদিউজ্জামান (২৫), আনিসুর মন্ডল (৩০), শাহিন আলম (১৭), সুজন মিয়া (১৯), বকুল মিয়া (২৪) ও রাজু মিয়া (৩৫)।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এদিকে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা স্কুল সংলগ্ন রতন কুমারের চায়ের দোকানে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রতন কুমার (৪৬), সাজু মিয়া (২৭), মোকছেদুল ইসলাম ( ২৭), বাসুদেব রায় (২০), কাজল রায় (২৫), নয়ন কুমার রায় (২৩), সবুজ কুমার রায় (২৫), আনন্দ বিশ্বাস (২২), সোহেল রানা (১৬), কমল বিশ্বাস (১৮) ও তুষার রায় (১৯)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন