News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:07 PM
 210           
 0
 22 Sep 20, 10:07 PM

কুমিল্লায় বাসে তরুণীকে গণধর্ষণ॥ ৮ দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

কুমিল্লায় বাসে তরুণীকে গণধর্ষণ॥ ৮ দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

নিউজ ডেস্কঃ কুমিল্লায় একটি বাসের ভিতরে এক তরুণীকে (২০) গণধর্ষণের ঘটনার আটদিনেও গ্রেফতার হয়নি অন্যতম আসামি বাসের সুপারভাইজার আলম। তবে এ ঘটনায় গ্রেফতার হওয়া অপর দুই আসামি বাসচালক আরিফ হোসেন সোহেল ও হেলপার বাবু শেখকে তিনদিনের রিমান্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার শুনানি শেষে আদালত ওই আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার আদালতে গ্রেপ্তারকৃত ওই দু’জনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই তরুণীর মা জানান, দু’দিন চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে এসেছি। তবে এখনো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। সে ভয়ে ভয়ে দিন পার করছে। ঘটনার আটদিন পার হলেও ধর্ষক আলম এখনো ধরা পড়েনি। ওই লম্পটকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সকল নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন