News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:05 PM
 182           
 0
 22 Sep 20, 10:05 PM

সমুদ্রগামী জাহাজে তেল বিক্রির সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ॥  

সমুদ্রগামী জাহাজে তেল বিক্রির সক্ষমতা অর্জন করলো বাংলাদেশ॥   

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে আন্তর্জাতিক মানদণ্ড মেনে, তেল বিক্রির সক্ষমতা অর্জন করলো রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর আগে, বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনলেও, এবার সেই বাজার এলো দেশে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে না পারলে হোঁচট খাবে এই রাষ্ট্রীয় উদ্যোগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌরুটে চলাচল করা জাহাজের জন্য দশমিক ৫ মান মাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা- আইএমও। অবশেষে প্রায় আট মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে, ঐ মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেলো সপ্তাহে প্রায় ১৫ হাজার মেট্রিকটন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম করপোরেশনের চট্টগ্রামের জেটিতে ভেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ টিএমএন প্রাইড। প্রতিবছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করেন বিপিসি চেয়ারম্যান সামছুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন