News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:03 PM
 154           
 0
 22 Sep 20, 10:03 PM

ধর্ষণে অভিযুক্ত আইনজীবীর ফাঁসির দাবিতে মানববন্ধন॥

ধর্ষণে অভিযুক্ত আইনজীবীর ফাঁসির দাবিতে মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শেরে বাংলা পার্কের সামনে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা ও পঞ্চগড় জেলাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বীপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জতীস চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, আটোয়ারী উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি ও মনোজ রায় হিরু, ওই স্কুলছাত্রীর বাবাসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এসময় মানববন্ধনে বক্তারা ধর্ষণের দায়ে আটক আইনজীবী হাবিবুর রহমানের বিচার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন