News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:41 AM
 275           
 0
 22 Sep 20, 10:41 AM

সীমান্ত সুরক্ষায় আরও ৭৩টি বিওপি নির্মাণের সিদ্ধান্ত॥

সীমান্ত সুরক্ষায় আরও ৭৩টি বিওপি নির্মাণের সিদ্ধান্ত॥

নিউজ ডেস্কঃ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ৭৩টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ করবে সরকার। সীমান্তে অপারেশন ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে বিজিবি সদস্যদের সুরক্ষিত অবস্থান নিশ্চিত করা হবে এতে। প্রকল্পের মাধ্যমে বিদ্যমান ৪৯টি বিওপি পুনঃনির্মাণ ও নতুন ২৪টি বিওপি নির্মাণসহ মোট ৭৩টি বিওপি নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হবে ২৩৩ কোটি ৫২ লাখ ছয় হাজার টাকা। সংশোধিত প্রকল্প মেয়াদ ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত থাকবেন। অন্যদিকে শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত থাকবেন। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামীমা নার্গিস বলেন, সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কম্পোজিট/আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ প্রকল্পটি মঙ্গলবার একনেক সভায় উপস্থাপন করা হবে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতেই প্রকল্পটি নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন