News71.com
 Bangladesh
 22 Sep 20, 10:38 AM
 239           
 0
 22 Sep 20, 10:38 AM

নাব্যতা সংকটে পাটুরিয়ার ৫নং ঘাট বন্ধ॥

নাব্যতা সংকটে পাটুরিয়ার ৫নং ঘাট বন্ধ॥

নিউজ ডেস্কঃ নাব্য সংকটে পাটুরিয়ার ৫নং ঘাট বন্ধ থাকায় যানবাহনের জট সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় থেকে থেকে বৃষ্টি ও ঘাট সংকটে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারির। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ার ৫নং ঘাট নাব্য সংকটে গত সন্ধ্যা থেকে ফেরি নোঙ্গর করতে সমস্যা হচ্ছিল। মধ্যরাতে দিকে মাধবীলতা নামের একটি ছোট ফেরি নোঙ্গর করতে গিয়ে ডুবো চরে আটকে যায়। পরে ৪নং ঘাটে নোঙর করে। এতে ৫নং ঘাট বন্ধ হয়ে যায়। সকাল ৭টার থেকে ৫নং ঘাটের ড্রেসিং করছে বিআইডব্লিউএ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন