News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:43 PM
 182           
 0
 21 Sep 20, 07:43 PM

ত্রানের চাল আত্মসাত॥ নওগাঁয় দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ত্রানের চাল আত্মসাত॥ নওগাঁয় দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্কঃ নওগাঁয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ সংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত চেয়ারম্যানরা হলেন, রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলী।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ভিজিডির তিন হাজার ৯৪০ কেজি চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন