News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:26 PM
 176           
 0
 21 Sep 20, 07:26 PM

হাইকোর্টে এসে বিদেশী পিস্তল হয়েছে চায়নিজ কুড়াল॥ প্রতারক চক্রের খপ্পরে আইনজীবী

হাইকোর্টে এসে বিদেশী পিস্তল হয়েছে চায়নিজ কুড়াল॥ প্রতারক চক্রের খপ্পরে আইনজীবী

নিউজ ডেস্কঃ পাওয়া গেছে অস্ত্র, হাইকোর্টে এসে হয়ে গেছে চায়নিজ কুড়াল। তা দেখিয়ে জামিন নিয়েছেন অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ভয়াবহ এ জালিয়াতি ধরা পড়ার পর বাতিল করা হয়েছে আসামির জামিন। এ চক্রের খপ্পরে পড়া আইনজীবী জানান, তার ক্লার্ককে মামলাটি দিয়েছেন কোর্টেরই একজন জমাদার।বিদেশি পিস্তল পাওয়ার মামলায় দুই বছর আগে আব্দুস সাত্তারকে দুই ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন চুয়াডাঙ্গার আদালত। সেই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তাকে জামিন দেন।রোববার ধর্ষণ মামলার রায় জালিয়াতি ধরা পড়ার পর একই আইনজীবী সোমবার আদালতকে জানান, এই মামলাতেও বিচারকের রায়কে কাটা ছেড়া করে জামিন নিয়েছেন তার মক্কেল। আদালতে জমা দেয়া জামিন আবেদনে দেখা যায়, অস্ত্রের জায়গায় দেখানো হয়েছে চায়নিজ কুড়াল। পরিবর্তন করা হয়েছে বিচারিক আদালতের রায়ের তারিখও।আসামির আইনজীবী জানান, তার ক্লাক সোহেল রানার মাধ্যমে জালিয়াত চক্রটি মামলা নিয়ে তার কাছে আসে। তার সহকারী জানান, সুপ্রিম কোর্টের এক কর্মচারির মাধ্যমে দুইজন কারারক্ষী তাকে মামলাটি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন