News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:26 PM
 152           
 0
 21 Sep 20, 07:26 PM

মুন্সীগঞ্জৈর শ্রীনগরে সাপের কামড়ে কাঠমিস্ত্রির মৃত্যু॥

মুন্সীগঞ্জৈর শ্রীনগরে সাপের কামড়ে কাঠমিস্ত্রির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে শুকমল চন্দ্র মণ্ডল (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের জয়নগর পাড়া বসতঘরের মধ্যে তাকে সাপে কামড় দেয়। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় মারা যান তিনি। শুকমল চন্দ্র মণ্ডল হাঁসাড়া এলাকার নারায়ণ চন্দ্র মণ্ডলের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে নিজ বসতঘরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ শুকমল চন্দ্র মণ্ডলকে কামড় দিলে প্রথমে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় কাঠ মিস্ত্রি শুকমল চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়। সে এক সন্তানের জনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন