News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:25 PM
 142           
 0
 21 Sep 20, 07:25 PM

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন॥

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়সহ সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সাংবাদিকতা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।পঞ্চগড়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান আপেলের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদও জানানো হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাটিভির পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশা, জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম,পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য আশাদুজ্জামান আপেল, সাংবাদিক আব্দুর রউফ,পঞ্চগড় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান সাগরেদসহ কর্মরত সাংবাদিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন