News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:25 PM
 168           
 0
 21 Sep 20, 07:25 PM

গাড়িচালক মালেক দুর্নীতি করলে আজকেই বরখাস্তের তাগিদ দেব॥ স্বাস্থ্য সচিব

গাড়িচালক মালেক দুর্নীতি করলে আজকেই বরখাস্তের তাগিদ দেব॥ স্বাস্থ্য সচিব

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরে যুক্ত গাড়িচালক আব্দুল মালেকের দুর্নীতি অনুসন্ধান করা হবে, তিনি কোনোভাবেই পার পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।এসময় তিনি বলেন, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের কাউকে কোনো ছাড় দেয়া হবে না। আজকের মধ্যেই বরখাস্ত করার তাগিদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করছে। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কাজ অব্যাহত রয়েছে। এক জায়গায় শিরোনাম দেখলাম, ‘সীমাহীন দুর্নীতি’ এগুলো আমার মনে হয় আমাদের যে নিয়ম আছে, তাতে সে ছাড় পাবে না।তিনি আরো বলেন, এছাড়া এরকম যারা আছে তাদের বিরুদ্ধেও একটি প্রক্রিয়া চলমান আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন