News71.com
 Bangladesh
 21 Sep 20, 07:25 PM
 143           
 0
 21 Sep 20, 07:25 PM

এসআর গ্রুপের রেস্টেুরেন্টে ২শ’ কোটি টাকার ভ্যাট ফাঁকি॥ গোয়েন্দা অভিযান

এসআর গ্রুপের রেস্টেুরেন্টে ২শ’ কোটি টাকার ভ্যাট ফাঁকি॥ গোয়েন্দা অভিযান

নিউজ ডেস্কঃ এসআর গ্রুপে অভিযান চালিয়ে গ্রুপের মালিকানাধীন দুটো হাইওয়ে রেস্টুরেন্টের প্রকৃত বিক্রয় গোপনের মাধ্যমে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দারা। গত ১৪ সেপ্টেম্বর ভ্যাট গোয়েন্দার দল নিকুঞ্জ ১ এলাকার এসআর গ্রুপের হেড অফিসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানর বাণিজ্যিক হিসাবপত্র জব্দ করে। এসব জব্দকৃত কাগজপত্র যাচাই করে ভ্যাট গোয়েন্দার দল দেখতে পায় উত্তরবঙ্গে প্রতিষ্ঠানের দুটো হাইওয়ে রেস্টুরেন্ট পরিচালনা করছে। এগুলো হলো ফুড ভিলেজ লিমিটেড, ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুর। অন্যটি ফুড ভিলেজ প্লাস একই মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত। সিরাজগঞ্জ ভ্যাট সার্কেল থেকে তথ্য দেখা যায়, প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি ২০১৭ থেকে জুলাই ২০২০ পর্যন্ত ৩ বছর ৬ মাসে ফুড ভিলেজ প্লাস রেস্টুরেন্টে বিক্রয় প্রদর্শন করেছে ২৩.০১ কোটি টাকা। এর বিপরীতে ভ্যাট পরিশোধ করা হয়েছে ২.৫২ কোটি টাকা। কিন্তু জব্দকৃত কাগজে দেখা যায় প্রকৃত বিক্রয়ের পরিমাণ ১২৩.৩০ কোটি টাকা। ফুড ভিলেজ প্লাস এই সময়ে বিক্রয় গোপন করেছে ১০০ কোটি টাকা। এখানে ভ্যাট ফাঁকি হয়েছে ৯.৪৪ কোটি টাকা। এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২% হারে সুদ বর্তায় ৪.০৭ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন