News71.com
 Bangladesh
 20 Sep 20, 08:01 PM
 244           
 0
 20 Sep 20, 08:01 PM

৩৬ টাকা কেজি দরে ঘরে পৌঁছে যাবে পেঁয়াজ॥বানিজ্যমন্ত্রী  

৩৬ টাকা কেজি দরে ঘরে পৌঁছে যাবে পেঁয়াজ॥বানিজ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ দেশে পেঁয়াজের কোনও সংকট হবে না। ক্রেতারা অস্থির না হয়ে শুধু প্রয়োজনীয় পেঁয়াজ কিনলে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে। যারা ট্রাক সেল থেকে কিনতে পারছেন না, তাদের জন্য টিসিবি ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আজ থেকে শুরু হলো টিসিবি’র ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচি। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্লাটফর্মে টিসিবি’র ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, হাফিজুর রহমান, ই-কমার্সের প্রেসিডেন্ট শমি কায়সার, চালডাল কর্মসূচির পরিচালক ইসরাত জাহান নাবিলা এবং নাদিয়া বিনতে আমীন উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পেঁয়াজও ক্রেতারা ঘরে বসে কিনতে পারছেন। ই-কমার্সের মাধ্যমে পেঁয়াজ বিক্রির ধারনাটি নতুন, এ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকবো না, সমস্যার সমাধান করে এগিয়ে যাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন