News71.com
 Bangladesh
 20 Sep 20, 07:35 PM
 221           
 0
 20 Sep 20, 07:35 PM

অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে সরকার॥ স্থানীয় সরকার মন্ত্রী

অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে সরকার॥ স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে বার্ড এর ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরিকল্পনা সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।দুইদিন ব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর‌্যায়ের ১০৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন