News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:05 PM
 160           
 0
 19 Sep 20, 09:05 PM

পল্টনে বোমা বিস্ফোরণ : রিমান্ড শেষে চারজন কারাগারে

পল্টনে বোমা বিস্ফোরণ : রিমান্ড শেষে চারজন কারাগারে

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টনে পুলিশ বক্সের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির চার সদস্যকে দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া চারজন হলেন মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মো. আল আমিন ওরফে আবু জিয়াদ, মো. মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত। গত ১০ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সিটিটিসির বিশেষ অভিযান ‘অপারেশন এলিগ্যান্ট বাইটের’ ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।

এ চারজনকে গত ১১ সেপ্টেম্বর দু’দিন এবং ১৪ সেপ্টেম্বর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন