News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:04 PM
 156           
 0
 19 Sep 20, 09:04 PM

তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী ২ দিনের রিমান্ডে।।

তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী ২ দিনের রিমান্ডে।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেফতার আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ৮ জনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদনের জন্য পাঠানো হয়। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদেরকে গ্রেফতার করে। এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রেফতাররা হলেন-তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এক পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন