
নিউজ ডেস্কঃ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলায় আদালতে ২ সাক্ষীকে হাজির করে কার্যবিধি ১৬৪ ধারায় সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করা হয়েছে। এ নিয়ে বিচারকের কাছে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।পুলিশের সার্বিক তদন্ত, আলামত এবং সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ইউএনওয়ের বাড়ির মালি মূল হামলাকারী রবিউল ইসলাম। পুলিশের গোয়েন্দা সংস্থা-ডিবির তদন্তে এটিই প্রমাণিত হতে যাচ্ছে এ হামলার সঙ্গে রবিউল একাই জড়িত ছিল।শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১টায় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।তিনি বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় রিমান্ড শেষে রবিউলকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আবার হাজির করা হবে।