News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:02 PM
 147           
 0
 19 Sep 20, 09:02 PM

দেখা যাবে নীল রঙের বিরল চাঁদ।।

দেখা যাবে নীল রঙের বিরল চাঁদ।।

নিউজ ডেস্কঃ এবার রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ, এমন বিরল ঘটনার সাক্ষী হতে চলছে গোটাবিশ্ব। দ্বিতীয় এই পূর্ণচন্দ্রের নাম দেওয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ। বিশ্বের সব জায়গা থেকে দেখা যাবে এই পূর্ণচন্দ্রের মহাজাগতিক দৃশ্য।বিজ্ঞানীরা জানিয়েছে, এবার অক্টোবর মাসে দুইটি পূর্ণিমার দেখা মিলবে। এরমধ্যে ১ অক্টোবর পূর্ণিমা, আর ৩১ অক্টোবর আকাশে দেখা যাবে চাঁদের রং নীল। ৩০ বছরে এই প্রথমবার সারা পৃথিবী জুড়ে মানুষ একসঙ্গে দেখতে পাবেন ব্লু মুন বা নীল চাঁদ। প্রতি ১৯ বছর অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকে। এর আগে ২০০১ সালে এই বিরল ঘটনা ঘটেছিল। আর তারপরে ঘটবে ২০২০ সালে। আর তারপর এই বিরল ঘটনা দেখা যাবে ২০৩৯ সালে। সারা পৃথিবী জুড়ে এই ঘটনা মানুষ একসঙ্গে দেখেছিলেন ১৯৪৪ সালে। এরপর আর একসাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পাননি।ইংরাজিতে একটি কথা আছে, ‘‌Once in a Blue Moon’‌, তাই এই চাঁদের নাম ব্লু মুন বা নীল চাঁদ রাখা হয়েছে। কারণ, এই চাঁদকে খুব সহজে দেখা যায় না। ২০৩৯ সালে আবার এই বিরল ঘটনা দেখা গেলেও সারা পৃথিবীর মানুষ একসাথে দেখতে পাবেন কিনা তা বলা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন