
নিউজ ডেস্কঃ ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে নৌবাহিনী।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বন্যাদুর্গত সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মুন্সীবাড়ী এলাকায় হতদরিদ্র ২০০ পরিবারকে এ সহায়তা করা হয়েছে। এরমধ্যে ছিল চাল, ডাল, আটা, নুডুলস ও বিশুদ্ধ পানি।এসময় ভোলা নৌ-বাহিনীর কন্টনিজন্টে কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমানরে নেতৃত্বে একটি টিম এ সহায়তা দেয়।জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগে পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।