News71.com
 Bangladesh
 19 Sep 20, 10:55 AM
 199           
 0
 19 Sep 20, 10:55 AM

বিশ্বের সবচেয়ে দ্রুত কার্যকরী ইনসুলিন এনেছে নভো নরডিস্ক॥

বিশ্বের সবচেয়ে দ্রুত কার্যকরী ইনসুলিন এনেছে নভো নরডিস্ক॥

নিউজ ডেস্কঃ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যে বিশ্বের সবচেয়ে দ্রুত কার্যকরী ইনসুলিন নিয়ে এসেছে ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক। নতুন এই ইনসুলিন খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত নিয়ন্ত্রণ করতে কাজ করবে। টাইপ-১ ও টাইপ ২ ডায়াবেটিস উভয় রোগীর জন্য ইনসুলিনটি ব্যবহার করা যাবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা প্রায়ই খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়েন। ফলে নানা স্বাস্থ্য জটিলতার পাশাপাশি জীবনের ঝুঁকিও থাকে। প্রচলিত দ্রুত কার্যকরী আধুনিক ইনসুলিনের চেয়ে দ্বিগুণ দ্রুত ও দ্রুত কার্যকরী হিউম্যান ইনসুলিনের চেয়ে চারগুণ দ্রুত কাজ করবে নতুন এই ইনসুলিন। এছাড়াও গর্ভকালীন ডায়াবেটিসসহ যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই ইনসুলিনটি ব্যবহার করা যেতে পারে। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে ইনসুলিনটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয় নভো নরডিস্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন