News71.com
 Bangladesh
 19 Sep 20, 10:39 AM
 191           
 0
 19 Sep 20, 10:39 AM

ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে লাখ টাকা পুরস্কার পেলেন ভোলার স্কুলছাত্রী স্বরলিপি॥

ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে লাখ টাকা পুরস্কার পেলেন ভোলার স্কুলছাত্রী স্বরলিপি॥

নিউজ ডেস্কঃ ঈদের দাওয়াত কার্ডের জন্য ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছে ভোলার স্কুল ছাত্রী স্বরলিপি। বাক প্রতিবন্ধী মেয়েটির এমন অর্জনে খুশি বাবা-মাসহ শিক্ষকরা। তার প্রতিভার বিকাশে সর্বাত্মক সহযোগিতা চান পরিবারের সদস্যরা। মুখে কথা বলার সামর্থ্য না থাকলেও স্বরলিপির মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম রং-তুলি। নিছক শখের বশে আঁকা ছবিই তাকে এনে দিয়েছে অভাবনীয় সম্মাননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে কিশোরীর প্রতিভা। তবে শুধু সৌজন্য উপহার নয়, রীতিমতো প্রতিযোগিতায় জিতেছে সে।স্কুলে তার আঁকা ছবি এবার ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ডে জায়গা করে নিয়েছে । বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক স্বরলিপির হাতে পুরষ্কারের চেক তুলে দেন।স্বরলিপির বাবা বলেন, পুরস্কার পাওয়াতে আমাদের পরিবারের সবাই খুব আনন্দিত। রাষ্ট্রের কাছে আবেদন করতেছি যাতে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ আরও পরিবর্তন আরও ভাল স্থানে নেওয়ার মতো সাহায্য-সহযোগিতার আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন