News71.com
 Bangladesh
 19 Sep 20, 10:37 AM
 201           
 0
 19 Sep 20, 10:37 AM

হাই-টেক পার্কে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে॥

হাই-টেক পার্কে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে॥

নিউজ ডেস্কঃবাংলাদেশের হাইটেক পার্কগুলোতে দেশি-বিদেশি মিলে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনলাইনে ‘বিয়নড-২০২০’ শীর্ষক ওয়েবিনারের দ্বিতীয় দিনে তিনি এ তথ্য জানান।হোসনে আরা বেগম বলেন, ‘মাত্র চার বছরে হাই-টেক পার্কগুলোতে দেশি-বিদেশি বিনেয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। সম্প্রতি ওরিক্স বায়োটেক লিমিটেড নামীয় একটি চীনা জায়ান্ট বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে।’তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে ৫টি হাই-টেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত। গাজীপুরের কালিয়াকৈরে ইতোমধ্যে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৩৫৫ একর জমিতে বিভিন্ন কোম্পানি কাজ করছে। এখান থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।’দেশের হাই-টেক ইন্ডাস্ট্রিতে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।এলক্ষ্যে কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন