
নিউজ ডেস্কঃ শেরপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের রাজবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে ওই এলাকার শহীদের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রেজিয়া বেগমের। বিয়ের সময় গৃহবধূর বাবা ১ লাখ টাকা যৌতুক দিলেও পরবর্তীতে আরও যৌতুকের দাবি করে গৃহবধূর স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন। সবশেষ বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবিতে রেজিয়াকে ব্যাপক মারধর করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এতে গুরুতর আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শহীদ ও তার স্বজনরা।নিহত রেজিয়া বেগমের ভাই বলেন, আমার বোনকে যৌতুকের টাকার তার স্বামী মারধর করছে। অনেকবার টাকা-পয়সা চাইছে কিন্তু আমাদের পরিবারের কাছে টাকা-পয়সা না থাকার কারণে দিতে পারি নাই।