News71.com
 Bangladesh
 18 Sep 20, 03:37 PM
 287           
 0
 18 Sep 20, 03:37 PM

একদিনের ব্যবধানে হিলিতে কাঁচামরিচের দাম কমেছে॥  

একদিনের ব্যবধানে হিলিতে কাঁচামরিচের দাম কমেছে॥   

নিউজ ডেস্কঃ পেঁয়াজের ঝাঁজ বাড়লেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ। একদিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০-৩০ টাকা। বুধবার বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ৮০-৯০ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার তা কমে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের যেসব অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন হয় সেসব অঞ্চলে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমায় কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশে বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে বেশ কিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে।

দেশের বাজারে কাঁচামরিচের বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় আমদানিকারকরা বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ২৩টি ট্রাকে ১৩১টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় ও সারাদিন বৃষ্টিপাত হওয়ায় চাহিদা না থাকায় দাম কমতে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন