News71.com
 Bangladesh
 18 Sep 20, 03:37 PM
 271           
 0
 18 Sep 20, 03:37 PM

বিমানবন্দর রানওয়েতে আবর্জনা না ফেলার আহ্বান॥

বিমানবন্দর রানওয়েতে আবর্জনা না ফেলার আহ্বান॥

নিউজ ডেস্কঃ বিমানবন্দরের রানওয়েতে অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, সচেতন থাকলে আকাশ পথে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরেন অবজেক্ট ডেব্রিজ বা এফওডি মহড়ার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দরের ২৫০ জন কর্মকর্তা কর্মচারী বিমানবন্দরের রানওয়েতে অপ্রয়োজনীয় ময়লা সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। এর মধ্য থেকে ৬ টি ক্যাটাগরিতে ১২ জনকে পুরস্কার দেয়া হয়।


এসময় এয়ারলাইন্স অপারেটর কমিটির চেয়ারম্যান দিলারা আহমেদ বলেন, করোনার কারণে বেশ কয়েক মাস বিমান চলাচল বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। তবে, করোনা শিক্ষা কাজে লাগিয়ে আরও সচেতন হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, 'সচেতন থাকলে এ ধরনের অনেক দুর্ঘটনা অনেক ক্ষতি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এবং দেশের অর্থনীতির উন্নয়নে চালিকাঠির যে আমাদের যোগাযোগ ব্যবস্থা সেখানে বিমান চলাচল ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন