News71.com
 Bangladesh
 18 Sep 20, 03:29 PM
 254           
 0
 18 Sep 20, 03:29 PM

ভিডিও কলে কথা বলে এক কিশোরীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী॥  

ভিডিও কলে কথা বলে এক কিশোরীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী॥   

নিউজ ডেস্কঃ এক কিশোরীর সাথে ভিডিও কলে কথা বলে তার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে ওই কিশোরী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল ৷ রায়া নামের ওই কিশোরীটি একজন অটিস্টিক৷ সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরীটির সাথে ভিডিও কলে কথা বলেন। প্রথানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৷ কিশোরীটি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা ব্যক্ত করলে প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছেন ৷ প্রধানমন্ত্রী ওই কিশোরীর সাথে হোয়াটসঅ্যাপ এ কথা বলেন। এ সময় কিশোরীটি লকডাউন শেষ হলে প্রধানমন্ত্রীর বাসায় আসার ইচ্ছাও ব্যক্ত করে৷ এদিকে কিশোরীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কলে কথা বলার বিষয়টি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটি নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল তার ফেসবুক আইডি থেকে পোষ্ট দিয়ে এ তথ্যটি তুলে ধরেন ৷ এ পোস্টে অপু উকিল ওই কিশোরীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কলের দুটি স্থির চিত্রও প্রকাশ করেছেন। তার ফেসবুক পোস্টে অপু উকিল লিখেছেন, নিজের জীবনকে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে যিনি প্রতিটি মুহূর্ত এদেশের মানুষের স্বপ্ন সত্যি করতে চান। ইচ্ছা পূরণ করতে চান। তিনি জনকের কন্যা, মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন