News71.com
 Bangladesh
 18 Sep 20, 03:22 PM
 219           
 0
 18 Sep 20, 03:22 PM

বান্দরবানের আলীকদমে পিকআপ ভ্যানচাপায় কিশোরের মৃত্যু॥

বান্দরবানের আলীকদমে পিকআপ ভ্যানচাপায় কিশোরের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বান্দরবানের আলীকদম উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মো. ইসমাইল হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আলী মেম্বারপাড়ার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। ইসমাইল ওই পাড়ার বাসিন্দা ওমর ফারুকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই চৌরাস্তায় বেপরোয়া গতির একটি গাছ বোঝাই পিকআপ ভ্যান পথচারী কিশোর ইসমাইলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে কিশোরের মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কলার ঝিরি এলাকা থেকে গাছ বোঝাই করে সদর ইউনিয়নের আমতলীপাড়ার দিকে যাচ্ছিল। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন