
নিউজ ডেস্কঃ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিলে এফবিসিসিআই-এর আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার এবং এফবিসিসিআই সভাপতি করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, ভারতের বাণিজ্যিক প্রতিনিধি প্রমেশ ব্যাসাল এবং এফবিসিসিআই-এর সহ-সভাপতি রেজাউল করিম উপস্থিত ছিলেন।